পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজনসহ অন্যান্য শিক্ষকগণ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা জানান, বিগত সরকারের শাসনামলে তাদের উপর বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমাদের যৌক্তিক দাবিকে অবহেলা করা হয়েছে। এ দেশের শিক্ষকদের ভালোবাসতে হবে তাদের সম্মান করতে হবে, কেননা শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। এমনও দেখা গেছে একজন সরকারি স্কুলের পিয়নের যে বেতন আমরা সেই বেতন ও পাই না। শিক্ষার সকল স্তরে বৈষম্য দূরীকরণের কথা বলেন তারা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।

Tag
আরও খবর