শেরপুরের ঝিনাইগাতীতে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ জুন রবিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৮ জন সুবিধাভোগীর মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। অনুদান প্রাপ্তরা হলো, লিপি আক্তার, রাবেয়া বেগম, অজুফা বেগম, মাজেদা খাতুন, নুরনাহার পারভীন, শিউলী বেগম, জহিরন ও আনোয়ারা।
২ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে