সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী পীরগাছায় কৃষকদের 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রী উদ্ধার গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত থেকে ছিনিয়ে নেয়া মাদক ব্যবসায়ী র‌্যাবের অভিযানে আটক পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নাগেশ্বরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন: প্রায় ৬০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হলো ‎সাতক্ষীরায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর বার্তা, অবৈধ অটোরিকশা আটক দুই বছর পর আজ থেকে আবার চালু হচ্ছে ভারতে পর্যটন ভিসা আবেদন জয়পুরহাটে স্ত্রীকে মারপিট করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আক্কেলপুরে দিনমজুর শ্যামল চন্দ্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন "স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের উদ্দেশ্যে যাত্রা করেছেন, চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা ৭৩ কোটি ৭৫ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি

শিকড় ঝিনাইগাতীর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৮০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার হিসেবে ক্রেস্ট দেওয়া হয়েছে। ‘পারস্পরিক সহযোগিতা উষ্ণ আন্তরিক আবেশে আসুন আলোকিত হই, আলোকিত করি’ এ শ্লোগানকে সামনে রেখে ১৮ জুন ২০২৪ মঙ্গলবার ঈদুল আযহার ২য় দিন বিকেলে ঝিনাইগাতী মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির হল রুমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিকড় ঝিনাইগাতী’-এর আয়োজনে ওই সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, (শ্রীবরদী-ঝিনাইগাতী) শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। শিকড় সংগঠনের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শিকড় ঝিনাইগাতীর সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, শিকড় ঝিনাইগাতীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শিকড় ঝিনাইগাতীর শিক্ষা ও গবেষণা সম্পাদক আলমগীর কবির, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিকড় ঝিনাইগাতীর সমাজকল্যাণ সম্পাদক ডা. আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শীর্ষ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান শাশ্বত মনির, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশসহ অন্যান্যরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও সদ্য যোগদানকৃত ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলকে শিকড় ঝিনাইগাতীর পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, শিকড় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীগণ। ওই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেন, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে মুক্তিযুদ্ধের চেতনায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এছাড়াও অনুষ্ঠানের অতিথিগণ শিকড়ের এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, সংগঠনটি ২০০২ সাল থেকে এ উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের আর্থিক সাহায্য, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা ধরনের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। 

Tag
আরও খবর