পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

গাছ বিক্রির প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জের বন কর্মকর্তা বরখাস্ত

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বন বিভাগের বালিজুড়ী রেঞ্জের সাবেক রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বালিজুড়ী রেঞ্জের সরকারি ও বেসরকারি অংশীদারী সামাজিক বনায়ন প্রকল্পের ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান দেশচিত্রকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩০ মে প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এক আদেশে রবিউল ইসলামকে বরখাস্ত করেন বলে জানান তিনি। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম ২০১৬ সালে বালিজুড়ী রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। একই কর্মস্থলে আট বছর চাকরি করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে শেরপুরের শ্রীবরদী উপজেলা থেকে জামালপুর জেলায় বদলি করা হয়। তিন মাস আগে বালিজুড়ীর নতুন রেঞ্জ কর্মকর্তা হিসেবে সুমন মিয়া যোগদান করেন। এরপরই সাবেক রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের অর্থ আত্মসাতের ঘটনাটি প্রকাশ পায়। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে বালিজুড়ী রেঞ্জের আওতায় সরকারি ও বেসরকারি দুই শতাধিক সামাজিক বনায়নের বাগান দরপত্রের মাধ্যমে ১৬ কোটি টাকায় বিক্রি করা হয়। সরকারি আইন অনুযায়ী এই টাকা ঠিকাদার সরকারি কোষাগারে (রাজস্ব খাতে) জমা দিয়ে অনাপত্তিপত্র নিয়ে গাছ কেটে নেবেন। পরবর্তীকালে বন কর্তৃপক্ষ মূল টাকার ৪০ ভাগ অংশীদারি জনগণকে চেকের মাধ্যমে বুঝিয়ে দেবে। ঠিকাদারেরা রেঞ্জ কর্মকর্তা রবিউলের হাতে নগদ টাকা বুঝিয়ে দিয়ে গাছ কেটে নিয়ে যান। কিন্তু রেঞ্জ কর্মকর্তা রবিউল কিছু টাকা সরকারি কোষাগারে জমা দেন এবং বাকি টাকা আত্মসাৎ করেন। এভাবে তিনি ৯ কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে তদন্ত কমিটি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে। এদিকে অংশীদারত্বের টাকা খোয়া যাওয়ার আশঙ্কায় রয়েছেন সামাজিক বনায়নের উপকারভোগী দুই শতাধিক মানুষ। শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, রবিউল ইসলামের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্লাহ পাটওয়ারীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। তদন্তে প্রাথমিকভাবে রবিউল ৯ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে বন কর্মকর্তা রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আবদুল ওয়াদুদ দেশচিত্রকে বলেন, রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতিমধ্যে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় আইনে মামলা করা হবে। 

Tag
আরও খবর