পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শেরপুরে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম এর নির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আজ ৮ জুন শনিবার সকালে শেরপুর জেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক বাস্তবায়িত আস্থা প্রকল্পের আওতায় বিআরডিবি হল রুমে নাগরিক প্লাটফর্ম এবং যুব ফোরাম এর নির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম এর উদ্যোগে সরকারী কর্তৃপক্ষ এবং অন্যান্য সহভাগীদের সাথে পরামর্শ সভার জন্য প্রেজেন্টেশন (কী নোট পেপার) নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়। সকলের মতামতের ভিত্তিতে সহিংসতা প্রতিরোধ এবং শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও এসডিজি-র লক্ষ্য অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রচারের জন্য এ্যাডভোকেসি করার জন্য কৌশল ও করণীয় নির্ধারণ করা হয়। শেরপুর জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্য প্রফেসর (অব:) আবুল হাশেম এর সভাপতিত্বে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র শেরপুর এর ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর ময়মনসিংহ ক্লাস্টার কোঅর্ডিনেটর খালেদ এহতেশাম । ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন নাগরিক প্লাটফর্ম শেরপুর এর সদস্য এসএস আবু হান্নান, শামসুন্নাহার নীরু, রবেতা ম্রং,যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম ও রেজাউল করিম বকুল। যুব ফোরাম সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব ফোরাম নালিতাবাড়ী এর যুগ্ম আহ্বায়ক সুজন চন্দ্র ও সদস্য অভিজিৎ সাহা। ওরিয়েন্টেশনে জেলা নাগরিক প্লাটফর্ম ও ৫ টি উপজেলার যুব ফোরাম সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর