পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের এক বছরের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইজারাবিহীন চেল্লাখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে দুইজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ জুন বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ট্রলিচালক রুবেল মিয়া (৩৬) ও হেলপার বাতকুচি গ্রামের কিতাব আলীর ছেলে আলমগীর হোসেন (২৬)। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী খরস্রোতা চেল্লাখালী নদীটি চলতি বাংলা সনে ইজারা প্রদান করা হয়নি। ওই নদীর বুরুঙ্গা পোড়াবাড়ী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এলাকার কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। এসময় ট্রলি ভর্তি বালুসহ ট্রলিচালক রুবেল মিয়া ও হেলপার আলমগীর হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে রাতেই তাদেরকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর