পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা

‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এমন প্রতিপাদ্যে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। ৫ জুন বুধবার বিকালে ৫টায় শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাব শেরপুর জেলা শাখার সভাপতি সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদির। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান শহীদ, নাগরিক সংগঠন জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ। এসময় শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, সংস্কৃতিকর্মী এস.এম. আবু হান্নান, সাধারণ সম্পাদক জ্যোতি পোদ্দার, প্রকৃতিপ্রেমী দেবদাস চন্দ বাবু, মানবাধিকার কর্মী মো. শামীম হোসেন, আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ বক্তব্য রাখেন। শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল-এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে নৃত্যগুু কমল কান্তি পাল, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, বার্ড কনজাভেশন সোসাইটির সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, প্রকৃতিপ্রেমী লিটন চন্দ্র সাহা, নারী নেত্রী আঞ্জুমান আরা যুথী, আঞ্জুমান আলম লিপি, উদ্যোক্তা আইরীন পারভীন, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, কোচ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠুন কোচ, বিতার্কিক শুভংকর সাহা, যুব নেতা আল শাহরিয়ার সাইমন প্রমুখ উপস্থিত ছিলেন ও বিভিন্ন মতামত ব্যক্ত করেন। সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বৈশ্বিক উষ্ণতা লাঘবে পৃথিবীর বায়ুমন্ডলের সুরক্ষায় অধিকহারে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন। সেইসাথে প্রকৃতি ও জীবন ক্লাবের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ ২য় কার্যক্রম বাস্তবায়নে জেলায় আগামী আগামী ৩ মাসে অন্তত: তিন হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। বিভিন্ন উৎস থেকে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা সংগ্রহ করে উন্মুক্ত স্থান, বিভিন্ন শিক্ষা-ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাস্তার ধারে এসব বৃক্ষরোপণ করা হবে। বেশী বেশী গাছ লাগানো বড় কথা নয়, গাছগুাে যেন টেকসই হয় সে বিষয়ে দৃষ্টি দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর জোড় দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই এই সময়ে ব্যক্তিগতভাবে অন্তত: ১০টি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পরে একই স্থানে জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে জনউদ্যোগ শেরপুর কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, সহনশীল কর-ফি কাঠামো ও পৌর ট্যাক্স নির্ধারণ এবং বিভিন্ন নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পৌর মেয়রের সাথে মতবিনিময় সভা করা, যুবদের জন্য আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, কীর্তিময়ী নারী সম্মাননা প্রদান, আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতাসহ আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সেইসাথে কর্মসূচিসমূহের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। 

Tag
আরও খবর