পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ঝিনাইগাতী থানাধীন গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে মোর্শেদ খন্দকার ফকির ও আমির হোসেন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের পুত্র মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর পুত্র আমির হোসেন (৩০)। এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ হইতে বাকাকুড়া যাওয়ার রাস্তায় অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি অটো রিক্সাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই মাদক কারবারিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। উল্লেখ্য, গ্রেফতারের সময় আরও ২/৩ আসামি পালিয়ে যায়। ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক আসামিদের মধ্যে ১ জন তাদের পরিচিত। তার নাম- রেজুয়ান (২৮), পিতা- লোকমান হোসেন, শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা। অন্যান্য অজ্ঞাত পলাতক আসামিদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। 

Tag
আরও খবর