মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে ৩ দোকান ভেঙে অর্ধলাখ টাকার আচার খেয়ে গেলো বন্যহাতির দল

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মধুটিলা ইকোপার্কের প্রধান ফটকের সামনে ৩টি দোকান ভেঙে দোকানে থাকা আম, তেতুল, চালতা ও বড়ইয়ের প্রায় অর্ধলাখ টাকার আচার খেয়ে সাবাড় করেছে ২০ থেকে ২৫টি বন্যহাতির একটি পাল। একইসময় মধুটিলা ইকোপার্কেও তান্ডব চালায় হাতির পালটি। ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ঘটনা ঘটে। বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফসলের মৌসুমে প্রতিবছরই ৪০ থেকে ৪৫টি বন্যহাতির পাল খাবারের সন্ধানে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের লোকালয়ে তান্ডব চালায়। এসময় হাতির পালটি খেতের কাচা ও পাকা ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে। এসময় বসত-বাড়িতেও তান্ডব চালায় তাঁরা। পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধুটিলা ইকোপার্কের সীমানা প্রাচীর সংলগ্ন জিয়াউল ইসলাম নামে এক কৃষকের জমিতে আমন ধান খাওয়ার জন্য পাহাড় থেকে ২০ থেকে ২৫ টি বন্যহাতির একটি পাল লোকালয়ে নেমে আসে। পরে রাত ৮টার দিকে ধান খেতের কাছেই আচারের গন্ধে মধুটিলা ইকোপার্কের প্রধান ফটকের সামনে থাকা হামিদুল ইসলাম, জাহাঙ্গীর ও হাম্বিলি নামের তিন ব্যবসায়ীর দোকানে চলে আসে হাতির পালটি। এসময় দোকান তিনটি ভেঙে হামিদুলের দোকানে থাকা আম,তেতুল,চালতা ও বড়ইয়ের প্রায় অর্ধলাখ টাকার আচার খেয়ে সাবার করে হাতির পালটি। পরে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে গিয়েও তান্ডব চালায় হাতির দলটি। 


এসময় রেস্ট হাউজের পানির পাইপ, ফুলের বাগান, বিশ্রামের জন্য নির্মাণ করা ছাতা, ডাস্টবিনসহ প্রায় একলাখ টাকার ক্ষতি করে হাতির পালটি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম ও এলাকাবাসী একত্রিত হয়ে হইহুল্লোর ও ডাক চিৎকারে এক ঘন্টার প্রচেষ্টায় হাতির পালটিকে পাহাড়ে ফেরত পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হামিদুল ইসলাম বলেন, শীত পড়ে গেছে। তাই পর্যটক ও বাড়বে। দুই দিন আগেই এক লাখ টাকার আচার কিনা আনছি। কিন্তু হাতি তো সব শেষ কইরা দিলো। এখন সরকারিভাবে আমাদের সহযোগীতা না করলে পরিবার নিয়া বিপদে পইরা যামু। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কোন ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার রফিকুল ইসলাম। তিনি আরও বলেন, হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে ক্ষতিপূরণ পাবেন।  বৃহস্পতিবার রাতে মধুটিলা ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজের আশপাশে হাতির পালটি প্রায় লাখ টাকার ক্ষতি করেছে। পরে এক ঘন্টার চেষ্টায় হাতির পালটিকে পাহাড়ে পাঠানো হয়। বর্তমানে হাতির দলটি পার্শ্ববর্তী রাংটিয়ায় অবস্থান করছে।

Tag
আরও খবর