নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোেরের শার্শা সীমান্তে জাল নোট সহ যুবক আটক

যশোর সীমান্তে জাল নোট সহ যুবক আটক যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধ লক্ষ টাকার জাল নোটসহ হাসানুজ্জামান (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)'র সদস্যরা । সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। এর আগে রোববার রাতে উপজেলার কায়বা সীমান্তের রুদ্রপুর গ্রাম থেকে এ জালনোট সহ তাকে আটক করা হয়। আটক হাসানুজ্জামান উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের জানিক গাজীর ছোট ছেলে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রোববার রাতে ২১ বিজিবি এর অধীনস্থ কায়বা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন ওই হাসানুজ্জামানকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪৩ হাজার টাকা। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় জাল নোট, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ও আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে