নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোর-১ আসনে তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেয়ার দাবিতে আবেগ, ক্ষোভ ও কান্না

যশোর-১ আসনে তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেয়ার দাবিতে আবেগ, ক্ষোভ ও কান্না যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েন তার অনুসারী নেতাকর্মী ও সাধারণ মানুষ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শার্শা বল্ডফিল্ডে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নারী-পুরুষ, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ জড়ো হন। প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় উপস্থিত অনেকেই অশ্রুসজল চোখে তৃপ্তিকে জড়িয়ে ধরেন, আর আবেগে ভেঙে পড়েন তিনিও। পরে নেতাকর্মীদের অনুরোধে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল ইসলাম তৃপ্তি। মনোনয়ন পাওয়ার পর প্রায় দেড় মাস ধরে তিনি শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম ও এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া সেলেও তার প্রচারণার খবর নিয়মিত প্রকাশ পায়। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দৃঢ় বিশ্বাস তৈরি হয় যে, তিনিই হবেন চূড়ান্ত প্রার্থী। তবে ২৪ ডিসেম্বর হঠাৎ করেই নাটকীয়ভাবে পরিবর্তন আসে। যশোর-১ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। এ আসনে মোট চারজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অপর দুইজন হলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু। মনোনয়নপত্র জমাদানের শেষদিনে তৃপ্তিসহ অন্যরা মনোনয়নপত্র দাখিল করেন। এতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিবর্তনের আশা জিইয়ে রাখছেন। সোমবার বিকেলে বেনাপোল বল্ডফিল্ডে আসেন মফিকুল ইসলাম তৃপ্তি। তার আগমনের খবরে মুহূর্তেই এলাকায় জনসমাগম ঘটে। উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা আবেগে কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে বয়োবৃদ্ধ ও নারী সমর্থকদের চোখে অশ্রু ঝরতে দেখা যায়। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আকুতি জানান। বক্তব্যে দেয়ার সময় মফিকুল হাসান তৃপ্তি কাঁদতে কাঁদতে নেতাকর্মীদের কাছে সমর্থন চাইলে সকলেই সমস্বরে বলেন, ‘আমরা আপনার সাথেই আছে। তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’ জানতে চাইলে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, শার্শা ও বেনাপোলের মানুষের সঙ্গে মফিকুল হাসান তৃপ্তির গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তার মনোনয়ন বাতিল হবে এটা কেউ কল্পনাও করেনি। তাই সাধারণ মানুষ মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ বলেন, এই আসনে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। হঠাৎ করে তাকে বাদ দেওয়ায় নেতাকর্মীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা আশা করি, দলের হাইকমান্ড বিষয়টি পুনর্বিবেচনা করবেন।
আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে