নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাগআঁচড়ায় রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের গণসমাবেশ

বাগআঁচড়ায় রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের গণসমাবেশ


 

রক্তাক্ত ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে গনসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শার বাগআঁচড়া অঞ্চল শাখা। 


সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে শার্শা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাও.ফারুক হাসানের সভাপতিত্বে এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাও. আজিজুর রহমান। 



তিনি বলেন,২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় কলঙ্কজনক কালো অধ্যায় এবং আওয়ামী জঙ্গিপনা ও অপরাজনীতির হিংস্রতার দলিল। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থির সৃষ্টি হয়েছিল। বিনা উসকানিতে জামায়াতের সমাবেশে হামলা চালিয়েছিল।হত্যা করে রক্তাক্ত মৃতদেহ নিয়ে টানাহেঁচড়া এবং মৃতদেহের ওপর নৃৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিল।


শংকরপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাও. আবুল বাসার ও মাও. হাবিবুল্লাহ বেলালির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও যশোর জেলা পশ্চিমের আমির মাও. হাবিবুর রহমান।



এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. ইব্রাহিম খলিল,  মাস্টার ইসমাইল হোসেন,আব্দুল কুদ্দুস, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান,শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এড. জাহাঙ্গীর কবির,বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাও. রুহুল আমিন,সেক্রটারি আব্দুস সাত্তার,কায়বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. আব্দুল করিম,শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম, সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন,সাবেক ছাত্রনেতা ও শার্শা উপজেলা তারবিয়াত কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, জামায়াত নেতা নজরুল ইসলাম,সাজু আহম্মেদ,ইসলামি ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ,শার্শা উপজেলা দক্ষিনের ইনামুল ইসলাম প্রমুখ।

আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে