নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শার্শায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের অভিযোগ হত্যা

শার্শায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের অভিযোগ হত্যা



যশোরের শার্শায় সজিব হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।



সোমবার( ৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগআঁচড়া রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে এ ঝুলন্ত লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। 



তবে পরিবারের অভিযোগ এটা আত্মহত্যা নই এটা হত্যা।পরিকল্পিত ভাবে সজিব কে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার মা পারভীনা বেগমের। 



 পারভীনা জানান,সজিব দীর্ঘদিন যাবত বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। গতকাল রাতে আমারা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। পরদিন সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে তাকালে সজিব হাসানের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার আত্মচিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।



অপর একটি সুত্রে জানাগেছে,সজিব বিবাহিত তার ঘরে ৯ মাস বয়সের একটি পুত্র সন্তান আছে।তবে দীর্ঘ ছয়মাস আগে ঝিকরগাছা উপজেলার জগদান্দকাটি গ্রামে মুন্নি নামে একটি মেয়ের সাথে সে পরকিয়ায় জড়িয়ে পড়ে।ঐ সময় একদিন সজিব পরকিয়া প্রেমিকা মুন্নির সাথে সারাদিন ঘোরাঘুরির পরে রাতে সজিব মেয়েটিকে তার বাবার বাড়িতে রেখে আসতে গেলে সজিবকে পরকিয়া প্রেমিকা মুন্নির বাবার বাড়ির লোকজন ওই সময় সজীবকে ছুরিকাঘাত করে জখম করে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 



পরবর্তীতে যশোরের ঝিকরগাছা থানায় তার মা পারভিনা বেগমা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা করে এবং সে মামলার তদন্তকারী কর্মকতা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন যার নং(জিআর ১৩/২৪)তারিখ ২১ আগষ্ট ২০২৪।।ওই মামলাটি আদালতে চলমান রয়েছে।পূর্বের ঘটনার জেরে এটি হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারনা এলাকার সাধারণ মানুষের ও নিহত সজীবের মা পারভীনা বেগমের।



শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের ভিত্তিতে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। পরিবার থেকে অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে