নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার নিয়োগে অর্থ বানিজ্য, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার নিয়োগে অর্থ বানিজ্য, প্রতিবাদে সংবাদ সম্মেলন




ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহান আলীসহ তার সহযোগিদের বিরুদ্ধে ৪ পদে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।


নিয়োগের নামে বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষকরা।


রোববার (২৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে মাদ্রাসার সহকারি সুপার আলমগীর কবির জানান,নিয়োগের সময় তিনি প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।প্রতিষ্ঠানের সভাপতি জাহান আলী কতৃক ৪ টি পদে নিয়োগের সময় হঠাৎ একদিন তৎকালিন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম আমাকে ফোন দিয়ে উপজেলায় যেতে বলে। তিনি সেখানে গেলে সভাপতি জাহান আলীর উপস্থিতিতে নিয়োগ আজই হবে বলে সাফ জানিয়ে দেন। বাধ্য হয়ে আমাকে সেটা মেনে নিতে হয়েছে বলে তিনি জানান।


অনুসন্ধানে জানাযায়,আ.লীগের গত ১৫ বছরে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে দলীয় ক্যাডাররা সভাপতি হিসেবে নিয়োগ পেয়ে এসেছে।সর্বশেষ আ.লীগ নেতা জাহান আলী সভাপতি হিসেবে দায়িত্ব পান। মাদ্রাসা সুপার ও নৈশপ্রহরিসহ ৪ টি পদে ২০২৩ নিয়ম বহির্ভুতভাবে নিয়োগ দেন সভাপতিসহ তার সহযোগি গংরা।এসময় প্রতিষ্ঠান উন্নয়ন করার নামে তাদের কাছ থেকে নেওয়া হয় ২০ লক্ষ টাকা।সেই টাকা প্রতিষ্ঠানে না দিয়ে চলে যায় সভাপতি জাহান আলী, তৎকালিন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ওয়ার্ড আ,লীগ সভাপতি জাহান আলী ও আ.লীগ নেতা কবিরুজ্জামান মিঠুর পকেটে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা ও এলাকাবাসি।



নিয়োগ প্রাপ্ত সুপার শাহাদাত হোসেন জানান,তাকে নিয়োগ দেওয়ার আগে ৪ লক্ষ টাকা দাবি করা হয়েছিলো এবং তা এক সপ্তাহের মধ্যে দিতে হবে বলে জানান। কিন্তু তিনি ৩ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলেন।এক পর্যায়ে শাহাদাত ৩ লক্ষ টাকা নিয়ে সভাপতি জাহান আলী,  ওয়ার্ড আ.লীগ সভাপতি জাহান আলী ও আ.লীগ নেতা কবিরুজ্জামান মিঠুর কাছে জমা দেন।পরবর্তিতে ঐ প্রতিষ্ঠানে যোগদানের পর তিনি জানতে পারেন নিয়োগের একটা টাকাও প্রতিষ্ঠানে জমা পড়েনি। সব টাকা ঐ তিন জনের পকেটে চলে গেছে ।তিনি তাদেরকে আইনের আওতায় এনে প্রতিষ্ঠানের উন্নয়ন স্বার্থে অর্থ ফেরত পুর্বক বিচারের দাবি জানান।


এছাড়া অপর তিনটি নিয়োগ নৈশ প্রহরী, সিকিউরিটি ও আয়া পদে আলামিন, সাবিনাকে নিয়োগ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকা তৎকালিন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সভাপতি জাহান আলী, আ.লীগ সভাপতি জাহান আলী ও কবিরুজ্জামান মিঠুর বিরুদ্ধে আত্বসাতের অভিযোগ উঠেছে সংবাদ সম্মলনে।



এসময় সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন,শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম,সেক্রেটারী  ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

আরও খবর





যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে


শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক

২৯ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে