নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুরে ০৯টি ‘বীর নিবাস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় অসচ্ছল ৯টি বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ‘বীর নিবাস’ পেলেন। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হয়েছে। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৯টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসচ্ছল, শহীদ, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে প্রতিটি পাকাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবেই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ ফুট প্রস্থ আর ৩৩ ফুট দৈর্ঘ্যের এ ঘরে দুটি বেডরুম, একটি ড্রইংরুম, একটি ডাইনিংরুম, একটি কিচেনরুম ও দুটি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস পেয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাথা গোঁজার ঠাঁই হলো। ‘বীর নিবাস’ পেয়ে পরিবার পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন বলে জনান কয়েক জন মুক্তিযোদ্ধা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মাহবুবুর রহমান ভূইয়া বলেন, ‘সঠিক তদারকির মাধ্যমে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ৯টি বীর নিবাস নির্মাণ করা হয়েছে এবং ৯টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু বলেন, ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঠিক তদারকি ও সঠিক ডিজাইনের মাধ্যমে সচ্ছতার সঙ্গে ঘরগুলো প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাইদা খানম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ সুধীজন। 

আরও খবর