মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে রাণীরহাট গোহাটে টোল তালিকা প্রদর্শন না করায় এবং নির্ধারিত টোলের চেয়ে বেশি আদায় করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ জুন) দুপুরে হাট ইজারাদার স্বেচ্ছাসেবক লীগের নেতা রিমন হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।
তবে অভিযোগ উঠেছে, রাণীরহাট গোহাটে কোরবানি পশুর সরকারী নির্ধারিত টোল না নিয়ে ইচ্ছেমতো গরু ১২০০ থেকে ১৪০০ এবং ছাগল ৭০০ টাকার টোল আদায় করা হচ্ছিলো।
উপজেলা প্রশাসন জানান, ভোক্তা সংরক্ষণ আইনের ৩৮ ধারা ভঙ্গ করায় এই জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের সময় গরুর হাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টোলের নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় এবং গ্রাহকদের থেকে অতিরিক্ত টোল আদায় করায় দণ্ডিত করা হয়। ইউএনও বলেন, “টোল তালিকা প্রদর্শন না করলে গ্রাহকরা সঠিক তথ্য থেকে বঞ্চিত হয়, যা ভোক্তা অধিকার লঙ্ঘন। আমরা এই ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছি।”
উপজেলা প্রশাসন ভবিষ্যতেও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।
১২ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১১৮ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪০ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
১৫৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৫৭ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
১৯৬ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে
১৯৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে