দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শাজাহানপুরে আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ; ট্রাক বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২


বগুড়া শাজাহানপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কের মাঝিড়া বাস স্ট্যান্ডে ট্রাক এবং বাস চাপার পৃথক দুটি ঘটনায় ২জন নিহত হয়েছেন।  

প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গতকাল বিকেল পৌণে ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। সন্ধ্যা ৭টায় দাবি মেনে নেয়ার আশ্বাস দেন জেলা প্রশাসন। তখন বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়। 

সরেজমিনে জানাযায়, সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের মাঝিড়া ফুট ওভারের ব্রিজের নিচে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হন উপজেলার খড়না ইউনিয়নের গয়নাকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মোঃ ফাযেল মিয়ার ছেলে মিরাজুল ইসলাম(২১)।  

পালিয়ে যাওয়ার সময় বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।  এই ঘটনায় নিহতের পরিবার থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।  

অপরদিকে বিকেল পৌণে ৪টার দিকে মাঝিড়া বাইপাস সড়কের পূর্ব পাশে ঢাকা গামী অজ্ঞাত একটি বাস থেকে পড়ে যায় এক কিশোর।  পেছন থেকে আসা আরেকটি বাস তাঁকে পৃষ্ট করে পালিয়ে যায়। এই ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।  

জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মহাসড়কে ট্রাফিক আইন না মানায় এই ঘটনা গুলো ঘটছে।  মাঝিড়ায় একটি ফুট ওভার ব্রিজ রয়েছে কিন্তু সেটি ব্যবহার না করে অনেকেই মহাসড়কের ভিতর দিয়ে চলাচল করায় দূর্ঘটনা ঘটছে।  জনগনের দাবির বিষয়ে আমি কিছু বলতে পারবো না।  এটা সড়ক ও জনপথের বিষয়।

আরও খবর