দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শাজাহানপুরে ট্রাক চাপাই সাইকেল আরোহী নিহত !!

শাজাহানপুরে ট্রাক চাপাই সাইকেল আরোহী নিহত

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর থানাধীন ১৩নং ওয়ার্ডের নিশ্চিতপুর চারমাথাস্থ বাজারে ফার্নিচার দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কাঠমিস্ত্রী ইব্রাহিম (২৮), তিনি নিশ্চিতপুর শেখপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নিশ্চিতপুর চারমাথাস্থ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। থানার এসআই শরিফুল ইসলাম জানান, কাঠমিস্ত্রী ইব্রাহিম ফার্নিচার দোকান হতে সাইকেলযোগে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিলেন। এমন সময় নিশ্চিতপুর চারমাথা বাজার এলাকায় পৌছাতেই ঢাকা মেট্রো-ট-২৪-৭৫৫২ নাম্বারের একটি সিমেন্ট বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং স্থানীয়রা ট্রাকটি আটক করেন।


এঘটনায় শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, নিহতের স্বজনেরা কোনো মামলা না করায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আটককৃত ট্রাকটি বগুড়া পুলিশ লাইনে হেফাজত রাখা হয়েছে।

Tag
আরও খবর