দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শাজাহানপুরে ইভটিজিং করায় দু'জনের অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান !!

শাজাহানপুরে ইভটিজিং করায় দু'জনের অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলে এই ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলে দুপুর ১:০০ঘটিকার সময় অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জান্নাতুল নাইম, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), শাজাহানপুর, বগুড়া।


জানাযায়  মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত  স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত ও ইভটিজিংরত অবস্থায় হাতে নাতে  ধৃত হোন দুই জন ইভটিজার। ইভটিজিং এর অপরাধে ধৃত আসামীদ্বয়কে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ নং ধারা পড়ে ও ব্যখ্যা করে শোনানো হয়। অপরাধীগণ তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত কর্তৃক ১ম আসামীকে  ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অর্থদণ্ড অনাদায়ে আরো ২ (দুই) দিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । ২য় আসামীকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরো অতিরিক্ত ৩ (তিন)  দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামীগণ অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে তাকে অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদন্ড হতে অব্যাহতি দেয়া হয়েছে।


উক্ত অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন শাজাহানপুর থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।


জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর