দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ দাফনে বাঁধা দিল স্বেচ্ছাসেবকদলের নেতা !!!

স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ দাফনে বাঁধা দিল স্বেচ্ছাসেবকদলের নেতা

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব আলী। বর্তমানে উপজেলা আহবায়ক কমিটির দাপ্তরিক পদে আছেন। তিনি জানান, বিগত শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ (মামুন মাষ্টার) আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় এবং বাড়িতে গিয়ে আমার স্ত্রী সন্তানকে হুমকি-ধামকি দেয়ার এক পর্যায়ে আমার স্ত্রীকে লাঞ্চিত করে। এরপর মামুন মাষ্টার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়িতে আগুন দেয় এবং আমার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায়। ৫ আগষ্টের পর মামুন মাষ্টারের দেখা পাইনি। আজ  শুনলাম মারা গেছে। তাকে  তার নিজ বাড়ি রহিমাবাদে (বি-ব্লক) আনা হয়েছে। খবর পেয়ে উপস্থিত হয়ে আমার মোটরসাইকেলের ক্ষতিপূরণবাবদ ২লাখ ৪০ হাজর টাকার ক্ষতি পূরণের চেক আদায় করে দাফনে অনুমতি দিয়েছি। দাফনে বাঁধা এই ক্ষতিপূরণের জন্যই দিয়েছেন বলে দাবি করেন স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব আলী।


নিহত মামুনের পরিবার সূত্রে জানাগেছে, মামুন মাষ্টার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ৫ আগষ্টের পর বিভিন্ন হত্যা মামলার আসামি হওয়ায় পাবনায় ফেরারি হিসেবে আত্মগোপনে ছিল। গত বুহস্পতিবার রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান মামুন মাস্টার। সকালে শাজাহানপুরের রহিমবাদ (বি-ব্লক) নিজ বাড়িতে আনা হলে  মামুনের লাশ দাফনে বাঁধা দেয় স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব আলী। তার দাবির বিষয়টি আগে কখনও জানা ছিলোনা পরিবারটির এবং কোন প্রমাণ দেখাতে পারেনি। আর মামুন এমন কাজ করেনি বলেও দাবি করেন তার পরিবার। তবে মানসম্মানের দিক বিবেচনা করে আইয়ুবকে তার দাবি অনুযায়ী ২লাখ ৪০হাজার টাকার চেক দিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

Tag
আরও খবর