নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়া'র শাজাহানপুরে জুস তৈরি কারখানায় অর্থদণ্ড

বগুড়া'র শাজাহানপুরে জুস তৈরি কারখানায় অর্থদণ্ড

মোঃ আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়া'র শাজাহানপুরে খরনা বাজার ও কৈগাড়ি জারিন এগ্রো ফুডস নামক জুস তৈরি কাখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুর দেড়টায় বগুড়া'র শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে খরনা বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ বেকারি খাদ্য  ও জুস পাওয়া গেলে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে ভোক্তার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে আর যেন  প্রদর্শিত না হয়। এছাড়াও খাদ্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।অদ্রই বিকালে কৈগাড়িতে জারিন এগ্রো ফুডস নামক একটি অবৈধ জুস তৈরির কারখানায় (ভোক্তা শিশু ও কিশোর)  অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন ছাড়া উৎপাদন পরিচালনা করায় উক্ত প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং যথাযথ আইনানুগ অনুমোদন না পেলে তাদের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি), জান্নাতুল নাইম।আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় সংশ্লিষ্ট ভূমি মালিকে যাচাই অন্তে নোটিশ প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়। 

উক্ত অভিযান পরিচালনায় প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, বগুড়া এবং সহযোগিতা করেন শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। 

অভিযান শেষে সহকারী কমিশনার(ভূমি) জানান জনস্বার্থে এই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর