নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়া'র শাজাহানপুরে আবারও খুন! আটক ১

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা এ ঘটনায় রেজাউল(৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কমলা চাপড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফসার আলী(৫০) কলা চাপড় গ্রামের সফর উদ্দিনের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে যাচ্ছিলেন। পথে কলমা চাপড় গ্রামের রাস্তায় একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তার পথ রোধ করে পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও দুজনকে ছুরিকাঘাত করেছিলেন। আফসার আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag
আরও খবর