নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বগুড়ার শাজাহানপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা

বগুড়ার শাজাহানপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বর্তমান দেশের চলমান সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার  (১২ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইন শৃংখলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার সেনাবাহিনীর দ্বায়িত্বপ্রাপ্ত ওয়াঃ অফিঃ কালাম,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম,থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, বাংলাদেশ জামায়েত ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সেক্রটারি শহিদুল ইসলাম,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ,শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন প্রতিনিধি সাকিল,মেহেদী,হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র প্রমুখ।

এছাড়াও বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা কর্মকর্তা, বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যম কর্মী,জাতীয়তাবাদী ছাত্রদল,ইসলামী ছাত্রশিবিরের,উপজেলার বিভিন্ন বাজারের ব্যাবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ছাত্র-ছাত্রী শিক্ষকবৃন্দ।

উপজেলায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র জানালেন, উপজেলার কোথাও কোন সংখ্যা লঘু পরিবার নির্যাতিত হন নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে।

এসময় দ্বায়িত্বরত সেনা অফিসার কালাম জানান,কোথাও কোন বিশৃঙ্খলা, দাঙ্গা হাঙ্গামা,লুটপাট সৃষ্টি করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে। কোন বিশৃংখলার খবর পেলে তাৎক্ষনিক সেনা ক্যাম্পকে অবহিত করবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, আমরা চাই সকলের সহযোগিতায় দেশে একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক, রাষ্ট্রীয় কোন সম্পদের ক্ষতি হলে এটা আবার আমাদেরকেই গড়তে হবে, অতএব এ বিষয়টি সবার মাথায় রাখতে হবে।সবশেষে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সামনে এগিয়ে নেয়ার আহবান জানান।

Tag
আরও খবর