নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুরে মাদক মামলার আসামি ছিনতাই চেষ্টায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৯!!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে আহত করে থানা পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার আসামি ছিনতাই কালে মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সহ ৯ জন গ্রেপ্তার।

শনিবার (৬ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১০ টায় থানা চত্বরে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অরুপ আনিছুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত ৯ টায় আড়িয়া বাজারে এলাকায় অভিযানে ২টি বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্র সহ মাদক ব্যবসায়ী মিঠুন কে গ্রেফতার করেন। মিঠুন আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার নামে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলার চলমান।

এ ঘটনায় পর রাত ১০ টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সহ ৪০ জন আসামি ছিনতাই করতে শাজাহানপুর থানার প্রবেশ করে তান্ডব চালাতে থাকে। টহল ডিউটিরত অবস্থায় খবর পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম তাৎক্ষণিক থানায় প্রবেশ করলে সন্ত্রাসী নুরুজ্জামান সহ তার সন্ত্রাসী বাহিনী সিড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওসি শহিদুল ইসলাম সড়ে দাঁড়াতে বললে নুরুজ্জামান থানার ভিতরে ওসিকে ধাক্কা দিয়ে তার সন্ত্রাসী বাহিনী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।

এসময় থানা পুলিশ ৫ /৬ জন সদস্য আহত হয়। তান্ডপ চালিয়ে নুরুজ্জামান সহ তার লোকজন সেখান থেকে পালিয়ে যায়।

পরে নুরুজ্জামান সহ আরও লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া নামক স্থানে অবস্থান নেয়। এসময় জেলা পুলিশ (ডিবি) ও আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা নুরুজ্জামান সহ তার সহযোগী ৮ জনকে আটক করে।

মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, জমি দখল, সরকারি কাজে বাঁধা, মাদক আইনে অন্তত ৮-১০টি মামলা রয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। এর আগে সরকারি হাট-বাজারের দরপত্র চুরির ঘটনায় বরখাস্ত হয়েছিল ।

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সন্ত্রসী কায়দায় থানায় প্রবেশ করে পুলিশকে আহত করে পুলিশ হেফাজতে থাকা আসামি ছিনতাই চেষ্টায় নুরুজ্জামান সহ ৮ জনকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Tag
আরও খবর