নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুরে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের আত্মহত্যা

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি: বাবার কাছে মোবাইল ফোন কিনার টাকা চেয়ে না পাওয়ায় অভিমানে মোঃ তারেক (২০) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাদলা ইউনিয়নের দরিনন্দগ্রাম কারিগর পাড়ায়। নিহত তারেক ওই এলাকার রাজমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে। 


পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবার সাথে মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করতে যেত তারেক। এক পর্যায়ে বাবার কাছে জেদ ধরে কয়েকদিন আগে ১৬ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন কিনে নেয়। শনিবার ১৬ ডিসেম্বর মোবাইল বিষয়ে বাবার সাথে কথাকাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনটি ভেঙ্গে ফেলে তারেক। পরদিন অর্থাৎ রোববার আবারো বাবার কাছে মোবাইল ফোন কিনার টাকা চায় তারেক। এতে রাজমিস্ত্রি বাবা অপারগতা প্রকাশ করলে অভিমান করে তারেক বাড়ি থেকে বেড়িয়ে পাশের একটি দোকান থেকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট কিনে সাথে সাথেই সেবক করায় পরপরেই সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩'টার দিকে তার মৃত্যু ঘটে। বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে তারেক নামের যুবক আত্মহত্যা করার বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম। তিনি আরও বলেন, মৃত্যুর ঘটনাটি সদর থানা এলাকায় হওয়ায় সেখানকার পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tag
আরও খবর