নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার সকাল ১০টায় দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে চত্বরে র‌্যালী শেষে আলোচনা সভা করা হয় । 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম  এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমানের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


এ বছর দিবসটির প্রতিপাদ্যে নির্ধারণ করা হয়েছে "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”। পরে  জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট  বন্যা, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, ভারী বর্ষণ, বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।

Tag
আরও খবর