নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুরে গাছ কর্তনে বাধা দিলে প্রাণ নাশের হুমকি

শাজাহানপুরে গাছ কর্তনে বাধা দিলে প্রাণ নাশের হুমকি

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির উপর থেকে গাছ কর্তনে বাধা দিলে বিবাদীগণ প্রাণ নাশের হুমকি প্রদান করেন। উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট উত্তরপাড়ার মোজাম আলীর ছেলে এনামুল হক শেখের সাথে এ ঘটনা ঘটে।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় এনামুল হক শেখ বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।


অভিযোগ সূত্রে জানাযায়; বাদী এনামুল হক উপজেলার ফুলকোট মৌজায় জেএল নং-২৬১, এম আর আর খতিয়ান-১৯৯, দাগ নং- ৯০৯০, ১ একর ১৫ শতকের কাত ৬৪ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া ভোগদখল করিয়া আসছে। উক্ত জমিকে কেন্দ্র করে নিম্নোক্ত বিবাদীগণ আফসার মোল্লা (৫৫), আকরাম (৬০), আলমগীর মোল্লা (৪৫), সকলের পিতা: মৃত: আব্দুর রশিদ এবং জিলিম (৬০) পিতা: মৃত: আজগর গণ প্রায়ই আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এ ঘটনায় বিবাদীগণের বিরুদ্ধে জেলা বগুড়া ১ম সিনিয়র সহকারী জজ আদালতে বন্টন মামলা দায়ের করা হয়। মামলা নং-৬৩০/২৩ যাহা  চলমান। এমতাবস্থায় গত ২০ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বিবাদীগণ উক্ত জমি হতে গাছ কাটতে আসে। পরে লোকমুখে জানতে পেরে বাদী এনামুল হক শেখ ঘটনাস্থলে গেলে অজ্ঞাতনামা ৭/৮ জন সহ উপরোক্ত বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। এমনকি বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে তাকে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে।


এব‍্যাপারে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান; অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব‍্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর