নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুরে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন


মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে রোপা আমন ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরনা জগন্নাথপুর মাঠে ১৫০ বিঘা সমলয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বগুড়া মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমতলুবর রহমান।

 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী'র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হেফাজত আরা মিরা, অফিসার ইনচার্জ, শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ, মুঃ আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপ-পরিচালক, ফারহানা, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), মুহাঃ মশিদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার, ফারহানা আফরোজ, মেহেদী জাহান, খরনা ইউপি চেয়ারম্যান, ভিপি সাজেদুর রহমান শাহীন, খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মামুনুর রশীদ, জেলা ও উপজেলা কৃষি অফিসে কর্মকর্তা, স্থানীয় কৃষাণ ও কৃষাণী উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করলে খাদ্যে উৎপাদন বাড়ানো সম্ভব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। টেকসই উন্নয়ন ও স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে কৃষিতে আরও উন্নত প্রযুক্তিতে কৃষি চাষাবাদ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। আমাদের কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কম খরচে খুব দ্রুত অল্প সময়ে ধানের চারা রোপন ও ফসল উৎপাদন করা সম্ভব।

 

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাঠে রোপা আমন ধানের চারা রোপণ করার পদ্ধতি পরিদর্শন করেন। সেখানে উপস্থিত কৃষদের এই সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারে রোপা আমন ধান চাষাবাদে জন্য উৎসাহিত করা হয়।

Tag
আরও খবর