দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শৈলকুপায় বাস-নসিমন মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৩


 ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কে যাত্রীবাহী বাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের ২ যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে মহাসড়কের বরদা নামক স্থানে। এসময় নসিমনের অপর তিনযাত্রী গুরুত্বর আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ইঞ্জিন চালিত নসিমনের যাত্রী।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী যাত্রীবাহী রুপসা পরিবহনের একটি দ্রুতগতির বাস ও ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া মহসড়কের বরদাতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঝিনাইদহের হড়িনাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার(৬০) ঘটনাস্থলে নিহত হয়। গুরুত্বর আহত একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেনকে (২৯) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় নসিমনের চালক হাসান ও যাত্রী আব্দুস সাত্তার ও আহাদ আলী সহ তিনজন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কে বাস নসিমন মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানান।

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে