দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শৈলকুপায় নিন্মামনের সামগ্রী দিয়ে এলজিইডি’র সড়ক নির্মান

ঝিনাইদহের শৈলকুপায় কর্তৃপক্ষের তদারকি ছাড়াই নিম্মমানের সামগ্রী দিয়ে চলছে এলজিইডি’র নতুন সড়ক নির্মানের কাজ চলছে। উপজেলা এলজিইডি অফিসের আদেশ অমান্য করে ঠিকাদার ইচ্ছামত কাজ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে তবে ঠিকাদার বলছে সিডিউল অনুযায়ী কাজ করছি।  

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের দুধসর গ্রামের কাঠালতলা থেকে দক্ষিনের ১ কিমি সড়কে ৬৮ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে এলজিইডি সড়কের পাকাকরণ কাজে নিন্মানের ইট-বালি , খোয়া ও আধলা ইট ব্যবহার করা হচ্ছে। কাজের সাইডে কোথাও খোয়া ভাঙ্গার দৃশ্য চোখে পড়েনি। ভাটা থেকে সরাসরি পরিত্যক্ত মাটি মিশ্রিত আধলা ইট নিয়ে রাস্তায় ফেলা হচ্ছে।  নিন্মামানের ইট দিয়ে এজিং এর কাজ সমাপ্ত করলেও রাস্তার পাশে কোন রকম দায়সারা করে মাটির কাজ করা হয়েছে। বর্ষা মৌসুমে যে কোন সময় রাস্তা ধসে খালের সাথে মিশে যেতে পারে।সড়কের কাজে ব্যবহৃত হচ্ছে এতটাই নিম্ন মানের ইট, খোয়া। দেখভালের দায়িত্বে উপজেলা এলজিইডি অফিস থাকলেও তেমন তদারকি না করায় এই সুযোগে ঠিকাদার ইচ্ছামত কাজ করে যাচ্ছে।

দুধসর গ্রামের তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর তাদের গ্রামের রাস্তাটি নির্মান হচ্ছে। কাজটি গত জুনে শেষ হওয়ার কথা থাকলেও ২০ ভাগ কাজ হয়নি সড়কের। সড়কের পাশে ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন ডিপো নেই। বাইরের ইটভাটা থেকে বালি মিশ্রিত নিম্মমানের খোয়া দিয়ে চলছে ম্যাকাডোমের এ কাজ। এছাড়া কাজ শুরুর আগে পাঁচটি কালভার্ট নির্মানের কথা থাকলেও তা শুরু করা হয়নি।

দুধসর কাঠালতলা সড়ক নির্মানের তদারকি কর্মকর্তা শৈলকুপা এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, এলাকাবাসী এ কাজটি নিয়ে অনেক অভিযোগ করেছেন। তিনিও দেখেন কাজের নির্মান সামগ্রী সম্পূর্ণটাই নিন্মামানের। সমস্ত নিম্মমানের সামগ্রী তাকে সরিয়ে নতুন ভাবে কাজ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়। কিন্ত তা না করে কাজ অব্যাহত রাখায় তিনি বিব্রতকর অবস্থায় আছেন বলে জানান। কাজের তদারকির অভিযোগ নিয়ে জানান, তিনি সঠিক সময়ে কাজটি তদারকি করছেন বলে জানান। 

ঠিকাদারী প্রতিষ্ঠান সূর্য এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান লিটন জানান, তিনি নিম্মমানের কোন সামগ্রী দিয়ে সড়ক নির্মানের কাজ করছেন না। শৈলকুপা এলজিইডি অফিস থেকে যে নির্মান সামগ্রী অপসারন করতে বলা হয়েছে তা তিনি করেছেন বলে দাবী করেন। সড়ক নির্মানের পরে কালভার্ট নির্মান করবেন বলে জানান।

নিম্মমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মানের অভিযোগ নিয়ে শৈলকুপা এলজিইডির উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বার বার সতর্ক করা হচ্ছে। সঠিকভাবে কাজ সম্পন্ন না হলে তার কাজের কোন অর্থ প্রদান করা হবে না বলে জানান। 

Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে