দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহে সাক্ষ্য দিয়ে ফেরার পথে হামলার শিকার দুই সাংবাদিক




ঝিনাইদহের একটি আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন- ঝিনাইদহে ‘এখন’ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মিল্টন ও দৈনিক ‘ডেইলি বাংলাদেশের’ জেলা প্রতিনিধি রামিম হাসান। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীরা।

এর আগে, দুপুর ১টা ৪০মিনিটের দিকে ঝিনাইদহ ডিসি কার্যালয়ের পশ্চিম দিকের গেটের সামনের পাকা রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।


আহত দুই সাংবাদিক জানান, বৃহস্পতিবার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সাক্ষী দিয়ে জেলা শহরে ফিরছিলেন দুই সাংবাদিক। এ সময় তারা ঝিনাইদহ ডিসি অফিসের পশ্চিম দিকে গেট দিয়ে বেরিয়ে একটি ইজিবাইকে ওঠেন। তখনই শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরো নামে দুইজন তাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নেতারা ঘটনাস্থলে ছুটে যান। চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়।


সাংবাদিক আব্দুর রহমান মিল্টন অভিযোগ করে জানান, ২০১৮ সালের ১৫ জানুয়ারি জেলা শহরের এইচএসএস সড়কে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীর স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ওই সময় কার্যালয়ে আহমেদ নাসিম আনসারী অনুপস্থিত থাকায় প্রাণে বেঁচে যান। তবে ওই অফিসে থাকা মিল্টন ও জহির সহ সাংবাদিকরা হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় মিল্টন ও জহিরকে। এ ঘটনায় একই এলাকার শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের নামে মামলা করা হয়েছিল।

আব্দুর রহমান মিল্টন বলেন, ‘২০১৯ সালে ২৬ এপ্রিল ঝিনাইদহ সদর থানার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশ শামিমুল ইসলাম শামিম ও জহুরুল ইসলাম হিরোকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জামিনে মুক্ত হন তারা।’

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মো. আকতারুজামান লিটন বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নেমেছে পুলিশ।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ সোহেল রানা বলেন, ‘সাংবাদিক আব্দুর রহমান মিল্টন ও রামিম হাসানের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে