দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শৈলকুপায় আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।


ঝিনাইদহের শৈলকুপায় আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহমেদ,ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা,বগুড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল,অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম কোবাদ আলী।


প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে  এগিয়ে আসতে হবে। আত্মহত্যা একটি জীবন নয় পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তিনি আত্মহত্যা রোধে অভিবাবকদের বলেন সন্তানদের সাথে সুন্দর আচরন করুন ও তাদের সঠিকভাবে পরিচালনা করুন। বাল্যবিবাহ রোধে সরকার বদ্ধপরিকর। কোনো মেয়ে যেন বাল্যবিয়ের শিকার না হয়। সে লক্ষ্যে কাজ করতে হবে। এ জন্য দরকার হলে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।

সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন।

আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে