নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও'র যোগদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও'র যোগদান







সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী'র সিইও'র যোগদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ 




নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী'র সিইও'র যোগদান, দায়িত্ব গ্রহণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


শনিবার (১৮ জানুয়ারী )  নোয়াখালীর সেনবাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী'র চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুস সাত্তার এর যোগদান, দায়িত্ব গ্রহণ ও একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী'র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী'র সদস্য নেছার উদ্দিন। 



উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী'র সভাপতি লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন এমজেএফ। 


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  চট্টগ্রাম সিটি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী ও টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন,  ৫নং ছিলোনিয়া (প্রস্তাবিত)  ইউনিয়নের সাখাওয়াত হোসেন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাতাকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হুদা, এমএ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব বিএসসি এমএড চাঁচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বেলায়েত হোসাইন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর পরিচালক নিজামুল হক চৌধুরী, এসআইবিআই কমিউনিটির পরিচালক লায়ন মিজানুর রহমান, স্হানীয় সমাজসেবক মো: শামসুদ্দোহা প্রমুখ। 


এসময় আরও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, স্থানীয় সমাজসেবক, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র একাডেমী'র কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।


অনুষ্ঠানের শেষার্ধে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর শিক্ষার্থীদের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Tag
আরও খবর