নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিমানবন্দর স্হাপনের দাবিতে স্মারকলিপি পেশ

স্মারকলিপি পেশ







নোয়াখালীতে বিমানবন্দরের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

 




দশ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীতে বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।


 


বৃহস্পতিবার (১৬ জানুয়ারী )  নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে মাধ্যম করে মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস, পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও বিমান মন্ত্রনালয়ের সচিব নাসরিন জাহান বরাবর বিমানবন্দরের দাবি সম্বলিত স্মারিকলিপি দেন নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সাংবাদিক সাইফুর রহমান রাসেল ।


 এ সময় রাসেল বলেন, ১০ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবি নোয়াখালী বিমানবন্দর বাস্তবায়ন। নোয়াখালী সদর উপজেলায় পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পূর্নাঙ্গ বিমানবন্দরে রূপান্তরের আশ্বাস দেয়া হচ্ছে দীর্ঘ ২ যুগ ধরে। তবে তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, রানওয়ে, জমি অধিগ্রহণ করা থাকলেও কোনও কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে না। পরপর ৩ বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরেজমিন পরিদর্শন করলেও নোয়াখালী বিমানবন্দর প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি, তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নোয়াখালীতে অনতিবিলম্বে বিমানবন্দর স্থাপন করে সাধারণ মানুষের যাতায়াত ও এলাকার উন্নয়নের দাবি জানান তিনি।


স্মারকলিপি প্রদানকালে উপস্তিত ছিলেন,নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, জেলা জজ কোর্টের আইনজীবী এড. সামসুল ফারুক, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ , নোয়াখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইকবাল সুমন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তারেক, জাগ্রত নোয়াখালীর সম্পাদক এ, এস, এম রেজোয়ান, সাংবাদিক জুনাইদ কামাল ও সুইটি ইসলাম প্রমূখ।

Tag
আরও খবর