নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত



নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


শনিবার (২৯ জুন ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু নিজ কার্যালয়ে " সংবাদ সম্মেলন " এ বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ইউনিয়ন পর্যায়ে যুবলীগের কমিটি গঠনের প্রক্রিয়ায় আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদপ্রত্যাশীদের থেকে  সিভি ( বায়োডাটা / জীবন বৃত্তান্ত ) দাখিলের শেষ সময় গতকাল ২৮ জুন ২০২৪ইং পর্যন্ত ছিল ।  ১নং ইউনিয়ন হতে ৯নং ইউনিয়ন  পর্যন্ত ৯টি ইউনিয়ন থেকে আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক পদপ্রার্থী মোট ২৬০টি সিভি দাখিল হয়েছে।


তিনি আরো বলেন, আমরা সহসায় ইউনিয়ন পর্যায়ের আহবায়ক কমিটি গঠন করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবো। আমরা চাই ইউনিয়ন পর্যায়ে মাদক মুক্ত আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়ায় সাংবাদিকগণ সহ সকলের সহযোগিতা কামনা করছি। 


সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম রিগান, যুগ্ম আহবায়ক মোঃ জীবন চৌধুরী। 


এসময় আরো উপস্থিত ছিলেন, ৪নং কাদরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন, মহি উদ্দিন মহিন, আতিকুর রহমান পলাশ, দিদারুল ইসলাম দিদার, মহিন উদ্দিন মহিন,  দিদারুল ইসলাম দিদার, রাজু, মাসুদ প্রমুখ। 


প্রসঙ্গত প্রায় দেড় যুগেরও বেশি সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের ইউনিয়ন পর্যায়ে এরকম প্রাণচাঞ্চল্য, উৎসাহ ও উদ্দীপনা বিগত দিনগুলোতে দেখা যায়নি। 



 

আরও খবর