দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাটখিলে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন





জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় নেতা মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া (৭৪) বুধবার (১৯ অক্টোবর )  দুপুর ১টায় ঢাকার নাখারপাড়ায় তার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বিকেলে নাখালপাড়ায় ১ম জানাজা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার(২০ অক্টোবর )  সকাল ১১টায় নোয়াখালীর চাটখিলের খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি খিলপাড়ার দত্তেরবাগ দূর্লব ভূঁইয়া বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক সহ সর্বস্তুরের জনগণ অংশগ্রহন করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।    

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি স্বাধীনতার পতাকা উত্তোলক আ.স.ম আবদুর রব, সাধারণ সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নোয়াখালী জেলা জেএসডি আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্যা, সদস্য সচিব আমির হোসেন বিএসসি, চাটখিল উপজেলা জেএসডি সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শহিদ উল্যা, যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, গুলজার হোসেন সৈকত সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা জেএসডি সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ৩১ অক্টোবর (সোমবার) বিকেলে ৩টায় চাটখিল অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন ভূঁইয়া’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর