নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীর চৌমুহনীতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

জব্দকৃত জেলীযুক্ত চিংড়ি মাছ


নোয়াখালীর চৌমুহনীতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চিংড়িতে জেলি মেশানোয় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ মণ জেলি যুক্ত চিংড়িকে জব্দ করা হয়। পরে সেসব চিংড়ি মাটিতে পুতে ফেলা হয়।


মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযানের  অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজার পরিদর্শনে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় কোন ইলিশ পাওয়া না গেলেও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত চিংড়ি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাই ভাই মৎস্য আড়তের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও প্রায় ৮০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার, বেগমগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।


উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন,  চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে মাছ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এই জেলিযুক্ত মাছ খেলে পাকস্থলী, কিডনির রোগসহ শরীরে নানা জটিলতার সৃষ্টি হতে পারে। তাই অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং মাছ গুলো জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়েছে। জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলবে বলেও তিনি জানান।

আরও খবর