কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

সাভার থানায় চালু হলো ডিজিটাল টোকেন সিস্টেম

সাভার মডেল থানা


ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত থানা পর্যায়ে আগত সেবাপ্রার্থীদের সিরিয়াল মেইনটেইন করতে থানার ডিউটি অফিসারের কক্ষে ডিজিটাল টোকেন ব্যবস্থা চালু করেছে ঢাকা জেলা পুলিশ।

সর্বপ্রথম ঢাকা জেলার সাভার মডেল থানায় এই টোকেন ব্যবস্থার উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

পুলিশ সুপারের উপস্থিতিতেই এসময় থানায় আগত কয়েকজন সেবাপ্রার্থীর মাধ্যমে এই ডিজিটাল টোকেন ব্যবস্থার উদ্ভোধন করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার এসময় বলেন, টোকেন ব্যবস্থা আমাদের দেশে নতুন কিছু নয়, করপোরেট বিভিন্ন অফিস, ব্যাংকে দীর্ঘদিন ধরেই এর ব্যবহার হয়ে আসছে। তবে থানা পর্যায়ে আগত সেবাপ্রার্থীদের জন্য এই সুবিধা সম্ভবত আমরাই প্রথম এটি চালু করছি। আশা করছি, এর মাধ্যমে একজন সেবাপ্রার্থীর জন্য সিরিয়াল মেইনটেইন করে সেবাগ্রহন আরও সুবিধাজনক হবে”।

পর্যায়ক্রমে জেলার অন্য থানাগুলোতেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৮১৮ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৯০৩ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে