কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যার আসামি স্কুলের পরিচালনা কমিটিতে

সাভারের আশুলিয়ায় প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ান এক শিক্ষককে হত্যা মামলার আসামী। যাকে দেখলেই কেঁপে ওঠে শিক্ষকদের অন্তরাত্না। আবার তিনিই বছরের পর বছর ধরে বহাল তবিয়তে আছেন স্কুল পরিচালনা কমিটিতে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন সময় শিক্ষক লাঞ্চনারও। এমনকি স্কুলের জায়গাও নিজের নামে রেকর্ড করার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।

শিক্ষক হত্যা মামলার সেই আলোচিত ব্যক্তি মো. খয়ের মুন্সী আশুলিয়ার বাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি। তিনি শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৃত হাফেজ উদ্দিন মুন্সির ছেলে। বিএনপির নেতা হয়েও আওয়ামী লীগ নেতাদের সাথেই তার বেশ সখ্যতা বেশি।

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মো. খয়ের মুন্সী আবারও সভাপতি হতে চান বাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ইতোমধ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে শুরু করেছেন তিনি। বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন দামী উপঢৌকন।

স্থানীয়রা জানান, ২০২০ সালে তাকে যখন স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি করা হয় তখন অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। পরে ধিরে ধিরে প্রকাশ হতে থাকে স্কুলটির ম্যানেজিং কমিটির পদে আসার আগে ক্ষমতাসীন দলের নেতাদের কিভাবে ম্যানেজ করে এসেছেন তিনি।

সূত্রমতে অর্থের জোরে আওয়ামী লীগ নেতাদের বশীভূত করার অভিযোগ বেশ পুরাণো। অনেকে বলেন, তাকে ছাড়া আওয়ামী লীগ নেতাদের চলেই না। তাই আবারও একই পদে এই শিক্ষক হত্যা মামলার আসামীকে বসাতে তোড়জোড় করছেন খোদ আওয়ামী লীগ নেতাদের অনেকেই। অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের নেতারা সব জেনেশুনেই বিএনপির এই নেতাকে পূর্নবাসন করছেন। বিনিময়ে তার কাছ থেকে নিচ্ছেন নানা ধরনের সুবিধা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলটির একাধিক শিক্ষক জানান, দায়িত্ব নিয়েই নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন খয়ের মুন্সী। অনেকেই তাকে আদর করে ডাকে খয়ের খাঁ। ভুয়া বিল ভাউচার করে অর্থ লোপাটের পাশাপাশি স্কুলের জমি নিজের নামে রেকর্ড করে নেন তিনি। কথায় কথায় স্কুল শিক্ষক ও কর্মচারীদের করেন লাঞ্চণা। তার হুমকিতে তটস্থ থাকেন অনেকেই।

স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকে বাজারে দরবাড়িয়া স্কুলের শিক্ষক চাঁন মিয়া মাস্টারকে চেপে ধরে ও বুকে পা দিয়া হত্যার অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সুকৌশলে স্কুলের জমি নিজের নামে বিএস রেকর্ড করিয়ে নেবার বিষয়টি জানাজানি হলে প্রতিবাদ করেন স্কুলের প্রধান শিক্ষিকা সোনিয়া পারভীন। তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলেন, চাঁন মিয়া মাস্টার হত্যার কাহিনী মনে নাই। বেশি বাড়াবাড়ি করলে সেই পরিণতি ভোগ করতে হবে।

এ ছাড়াও নিজের অনৈতিক কাজে সায় না দিলে নানা কাল্পনিক ও ভুয়া অভিযোগ এনে উল্টো শিক্ষকদের মানসিকভাবে চাপে রাখেন তিনি। এমন মানসিকতার একজন ব্যক্তি ফের স্কুল কমিটিতে ফিরলে শিক্ষকদের স্কুল ছেড়ে যেতে হবে- এখন এমন শংকা শিক্ষকদের।

এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে মুঠোফোনে মো. খয়ের মুন্সী বলেন, জমিটা হাইস্কুলের নামে আমার পরিবারের মুরব্বিরা দিয়ে গেছিলেন। সেখানে প্রাইমারি স্কুলের কোন জমি নেই। আমার চার দাদার দেয়া স্কুলের জমিটা নিজেরদের নামেই রেকর্ড করেছি।

আলোচিত শিক্ষক হত্যা মামলার ব্যাপারে জানতে চাইলে মামলার বিষয়টি তিনি অস্বীকার করে ব্যস্ততার অজুহাত দেখিয়ে এই প্রতিবেদকের সাথে পরে কথা বলবেন বলে কথা এড়িয়ে যান।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৮১৮ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৯০৩ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে