কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

সাভারে জমে উঠেছে ঈদ কেনাকাটা

ছবি- সংগ্রহীত


আগামী ২৯শে জুন সারাদেশে  পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মত সাভারেও জমে উঠেছে ঈদ কেনাকাটা। 

সাভারের নিউমার্কেট,সিটি সেন্টার,রাজ্জাক প্লাজা,অন্ধ সংস্থা মার্কেট সহ সাভারের প্রতিটি মার্কেটেই লক্ষ্য করা গেছে ক্রেতাদের ভিড়।

এছাড়াও সাভারের ফুটপাতের দোকান গুলোতেও দেখা গেছে নিম্ন আয়ের মানুষের ভিড়।সবাই ব্যাস্ত নিজ ও পরিবার পরিজন দের জন্য কেনাকাটায়।


সাভার সিটি সেন্টার এর ব্যাবসায়ী তানভীর হায়দারের সাথে কথা বলে জানা যায়,গত দুই বছর করোনার প্রকপ থাকায় মার্কেট এর খোলা এবং বন্ধের সময়সূচি ছিলো এবং কেনা-বেচাও তেমন ছিলোনা।গত দুই বছরে লাভের চেয়ে লোকশান বেশি হয়েছে।তবে,এবার আলহামদুলিল্লাহ কেনাবেচার পরিস্থিতি ভালো মনে হচ্ছে। আশা করা যায় গত দুই বছরের লোকশান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে এবছর।

প্রতিদিন কেমন কেনাবেচা হচ্ছে এমন প্রশ্নে তানভীর হায়দার বলেন আলহামদুলিল্লাহ প্রতিদিন গড়ে ৪৫/৫০হাজার বিক্রি হচ্ছে আশা করা যায় সামনের কয়েকদিন আরো বাড়বে।


সাভারে ফুটপাতে শার্ট-প্যান্ট বিক্রেতা মহব্বত বলেন আমাদের কেনাবেচা ভালোই হচ্ছে এরকম হলেই চলবে।তবে,সমস্যা প্রতিদিন পুলিশ এসে দোকান উঠিয়ে দেয়।প্রতিদিন এই দোকানে নেতাদের ভাড়া দিতে হয় তারপরও পুলিশের ঝামেলা।


বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে আসা গার্মেন্টস শ্রমিক ফাতেমা বেগমের সাথে কথা বললে তিনি বলেন,গার্মেন্টসে চাকরী করি আজকে বোনাসের টাকা দিছে তাই দিয়ে ছেলে মেয়ের জন্য কেনাকাটা করতে আসলাম। আমাদের তো আর সামর্থ্য নাই বড় মার্কেটে গিয়ে কেনাকাটা করার তাই আমাদের সাধ্যের মধ্যে এইখান থেকেই কিনি। এতেই আমরা খুশি।


সাভারে কেনাকাটা করতে আসা মানুষেরা যাতে করে কোন প্রকার ভোগান্তির শিকার বা চুরি ছিনতাই এর শিকার না হয় সে বিষয়ে সর্বদা নজর রাখছে পুলিশ।পুলিশের এক কর্মকর্তা বলেন আমরা সবসময় সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। 


আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৮১৮ দিন ১২ ঘন্টা ১২ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে



সাভার উপজেলায় গত তিন মাসে ২৮ জনের আত্মহত্যা

৯০৩ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে