দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ




সাতক্ষীরার কলারোয়া ও সদর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ৩০ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ একাধিক বিওপি ও চেকপোস্টের সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে পদ্মশাখরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেনুপোনা এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত উচ্চমূল্যের বাংলাদেশি ওষুধ জব্দ করা হয়।

পদ্মশাখরা বিওপির একটি টহলদল সীমান্তের মেইন পিলার-২ এর কাছাকাছি সাতক্ষীরা সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেনুপোনা আটক করে। এসব রেনুপোনা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আনা হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।

অপরদিকে তলুইগাছা বিওপির সদস্যরা মেইন পিলার-১৩ সংলগ্ন শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লাখ ২৭ হাজার ৮০০ টাকা মূল্যের ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত বাংলাদেশি ওষুধ জব্দ করে। ধারণা করা হচ্ছে, এসব ওষুধ অবৈধভাবে সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।

এদিকে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে। একই দিনে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া বাঁকাল চেকপোস্টে পরিচালিত অভিযানে ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেনুপোনা আটক করা হয়। উদ্ধারকৃত পণ্যগুলো বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। চোরাকারবারিরা অবৈধভাবে বিভিন্ন পণ্য দেশে এনে বাজারজাত করার মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড দেশীয় শিল্প ও ব্যবসার জন্যও হুমকিস্বরূপ। তাই সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

Tag
আরও খবর



৪ বোতল কোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

৪ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে



পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী

১১ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে