নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা


সাতক্ষীরার কলারোয়ায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়ম রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করা, অপরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদান এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে কলারোয়া উপজেলা সদরের হাসপাতাল রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স, পরিবেশগত অবস্থা এবং সেবার মান যাচাই করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরে অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার দায়ে মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি বিধি-বিধান মেনে পরিচালিত হতে হবে। লাইসেন্স নবায়ন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীদের নিরাপদ সেবা প্রদান বাধ্যতামূলক। এসব বিষয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান চলাকালে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম. শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমান আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও মনিটরিং বাড়ানো হলে সেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

Tag
আরও খবর