দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার




সাতক্ষীরায় র‍্যাবের যৌথ অভিযানে একটি এনজিওর গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লাখাধিক টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা প্রতারক চক্রের মূলহোতা মাহবুবার রহমানকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন ২০২৬) র‍্যাব-৬ ও র‍্যাব-৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মাহবুবার রহমান (৩৬) সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর (ভাডুখালী) গ্রামের বাসিন্দা এবং মোঃ আলী মোড়লের ছেলে। তিনি ঝিনাইদহ সদর থানায় দায়ের করা একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি।

র‍্যাব জানায়, মামলার বাদী ও গ্রেফতারকৃত মাহবুবার রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ‘ডিএফইডি’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে তারা প্রতিষ্ঠানটির ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা সংগ্রহের উদ্দেশ্যে মাঠে বের হন। কিন্তু দিনের কার্যক্রম শেষে তারা অফিসে ফিরে না আসায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাদের খোঁজ শুরু করে।

পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, মাহবুবার রহমান ও তার সহযোগীরা এনজিওর ৮৮ জন ক্ষুদ্র ঋণগ্রহীতার কাছ থেকে আদায়কৃত মোট ৮ লাখ ৬২ হাজার ২৬ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হলে অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন।

র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান এবং র‍্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর