দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিখোঁজ চিকিৎসককে ঘিরে রহস্য, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি



সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডাঃ অনিমেষ পরামান্য রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। তিনি মৃত নিতাই পরামান্যের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ০২ মে সকালে প্রতিদিনের মতো চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ডাঃ অনিমেষ। দিনভর বিভিন্ন এলাকায় রোগী দেখার পর সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। রাত গভীর হলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান এবং আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে রাতের দিকে ডাঃ অনিমেষের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রীর কাছে একটি কল আসে। কলদাতা নিজেকে অজ্ঞাত পরিচয়ে রেখে জানায়, ডাঃ অনিমেষ তাদের কাছে আটক রয়েছেন এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ২০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তার ক্ষতি করা হতে পারে বলেও হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের সদস্যরা জানান, তারা বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। একইসঙ্গে তারা ডাঃ অনিমেষকে সুস্থ ও নিরাপদ অবস্থায় দ্রুত উদ্ধারের দাবি জানান।

এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন। সচেতন মহল মনে করছেন, এমন ঘটনা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন।

Tag
আরও খবর