মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় সড়কে অবৈধ পার্কিংয়ে বাড়ছে যানজটের ভোগান্তি



যানজট থেকে রেহাই নেই সাতক্ষীরা শহরবাসীর। চলার গতি হঠাৎ থমকে যায় দীর্ঘ যানজটে। এ অসহনীয় যানজটের মূল কারণ রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও ফুটপাত দখল করে বসা হকাররা। শহরের অনেক ফুটপাত বেদখলে। সেই সঙ্গে রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং তো আছেই। বিশেষ করে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়, সিদ্দীক সুপার মার্কেটের সামনে, সঙ্গীতা মোড়, হাটের মোড়ও বাদ নেই অবৈধ গাড়ি পার্কিং থেকে। এ সড়কের দুই পাশে দিনভর অসংখ্য গাড়ি পার্ক করে রাখার কারণে গাড়ি চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় যানজট লেগে থাকে এসব এলাকায়। ফলে এই এলাকার যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই।

মহাসড়কের দুই পাশে রাস্তা দখল করে অবৈধ পার্কিং উচ্ছেদ না হওয়াকে প্রশাসনের দুর্বলতা হিসেবে দেখছেন স্থানীয়রা। মহাসড়কের পাশে অবৈধ পার্কিং এবং দখলের ফলে প্রতিদিন দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। ফলে সাতক্ষীরার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। বিশেষ করে সকাল ৯ টা থেকে সন্ধ্যার পর পর্যন্ত গোটা এলাকা পরিণত হয় বাসস্ট্যান্ডে।

শহরের সাতক্ষীরা টু কালিগঞ্জ সড়কের সিদ্দীক সুপার মার্কেটের সামনে প্রতিনিয়ত রাস্তায় অবৈধ গাড়ী পার্কিং করা থাকে। গুরুত্বপূর্ণ সড়কের ওপর যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকে সব সময়।

ভুক্তভোগী বেসরকারি চাকরিজীবী রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। রাস্তার পাশেই লাইন ধরে গাড়িগুলো পার্কিং করে রাখার কারণে যানজটের ভোগান্তিতে পড়তে হয় আমাদের।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের নিউ মার্কেট থেকে শুরু করে সিদ্দীক সুপার মার্কেট, সঙ্গীতা মোড়, হাটের মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের পার্শ্বে প্রাইভেট কার ইজিবাইক, ভ্যান রাস্তার দু’ধারে অবৈধভাবে পাকিং করা থাকে। যার ফলে বাড়ছে ছোট বড় দূর্ঘটনা। সৃষ্টি হচ্ছে যানজট। শহরের সিদ্দীক সুপার মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের বিশাল এলাকা জুড়ে নিয়মিত পার্কিং চলছে। এতে প্রতিনিয়নত বাড়ছে শহরের এই ব্যস্ততম সড়কের যানজট। সেই সাথে আমাদের প্রতিষ্ঠানে কাস্টমার আসতে পাড়ছে না।

এদিকে নগরবিদেরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ না করলে অবৈধ পার্কিং বন্ধ করা কঠিন হবে। ট্রাফিক বিভাগের অব্যবস্থাপনা, অদক্ষ চালক, আইন না মানার প্রবণতায় সবসময় যানজট লেগে থাকে ব্যস্ততম শহরের প্রধান রাস্তায়।

কারণ, নগরীতে চাহিদা অনুযায়ী পার্কিংয়ের ব্যবস্থা নেই। সেই সাথে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়ে এসব অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


Tag
আরও খবর