মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় জনতার হাতে এক ছিনতাইকারী আটক


সাতক্ষীরায় এক ব্যবসায়ীর ২৩ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সোয়া পাঁচটায় সদর উপজেলাধীন সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।


আটক ছিনতাইকারী মেহেদী হাসান মুন্না (২৪) সাতক্ষীরা সদরের কুচপুকুর এলাকার আতিয়ার রহমানের ছেলে।


ভোমরার মেসার্স মা ট্রেডার্স এর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ আমির হামজা জানান, তিনি ভোমরার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আমদানি-রপ্তানি কারক। তার প্রতিষ্ঠানের কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক থেকে ২৩ লক্ষ ৮৪ হাজার ৫শ’ টাকা তুলে মোটরসাইকেলে ভোমরায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছিল। শওকত আলী মোটরসাইকেল চালাচ্ছিল এবং ওবায়দুল্লাহ টাকার ব্যাগ নিয়ে তার পিছনে বসে ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে পাঁচ জন ছিনতাইকারী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদেরকে ফলো করে।


একপর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- ভোমরা সড়কের আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমার কর্মচারীদের সহায়তায় স্থানীয় জনতা একজন ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে পুলিশের সোপর্দ করে। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়।


সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুন্না নামের এক ছিনতাইকারী আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরও খবর