ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সাতক্ষীরা সীমান্তে পাচারকালে আটক ২

সাতক্ষীরা সীমান্তে পাচারকালে আটক ২




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইজনকে আটক করেছে বিজিবি। আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।


শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।


আটক দুজন হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)।


বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপি, দুটি ভারতীয় এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।


তিনি আরো জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে তাদের ভারতে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর