ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগে কলেজ ছাত্রকে মারপিট

সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগে কলেজ ছাত্রকে মারপিট



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগরে মেগাপ্রকল্পের সিমেন্ট চুরির ভিডিও ধারণের অভিযোগ তুলে আশিক হোসেন (২০) নামে এক শিক্ষার্থীকে মারপিট করা হয়েছে। অভিযুক্ত আব্দুস সাত্তার ও তার ছেলে মিজানসহ সংঘবদ্ধ চোরচক্রের ১৫/১৬ সদস্য বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ কান্ড ঘটায়। আশিক উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে। সে উপজেলার সরকারি মহসীন কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায় সম্প্রতি উপকুল রক্ষা বাঁধ সুরক্ষার জন্য চলমান মেগাপ্রকল্পের একটি প্রজেক্ট থেকে শতাধিক ব্যাগ সিমেন্ট চুরি হয়। ঈগল নামীয় একটি কোম্পানী হরিশখালী এলাকায় প্রায় আড়াই লাখ ব্লক তৈরীর ওই কাজের দায়িত্বে রয়েছে। আব্দুস সাত্তার উক্ত প্রজেক্টের নৈশপ্রহরী ও মিজান ‘কিউরিংমান’ হিসেবে দায়িত্বরত।

স্থানীয়রা আরও জানায়, মঙ্গলবার ও বুধবার আব্দুস সাত্তার ও মিজানসহ কয়েকজন মিলে শতাধিক ব্যাগ সিমেন্ট অন্যত্র সরিয়ে ফেলে। এসময় স্থানীয় কিছু তরুন সেসব দৃশ্যের ভিডিও ধারণ করে। একপর্যায়ে সন্ধ্যার পর মটর সাইকেলযোগে আশিক বাড়িতে যাওয়ার পথে অভিযুক্তরা তাকে রাস্তার মধ্যে আটকে বেপরোয়া মারপিট করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন ম্যানেজার হাবিবুর রহমান সাত্তার ও তার সহযোগীদের সহায়তায় শত শত ব্যাগ সিমেন্ট বাইরে বিক্রি করছে।

আশিকের পিতা সিদ্দিক গাজী জানান, তার ছেলে কোন ভিডিও ধারণ করেনি। সন্দেহের বশবর্তী হয়ে লাঠিশোটা দিয়ে পিটিয়ে তাকে মারাত্বকভাবে আহত করা হয়েছে।



অভিযুক্তদের প্রধান আব্দুস সাত্তার বলেন, কিছু সিমেন্ট নষ্ট হওয়ায় ম্যানেজার সেগুলো পানিতে ফেলে দিতে বলে। বাধ্য হয়ে অব্যবহৃত সিমেন্টগুলো স্থানীয়দের মাঝে বিলি করা হয়।

প্রজেক্ট এক্সিকিটিভের দায়িত্বে থাকার দাবি করে ঈগলের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, কিছু সিমেন্ট নষ্ট হযেছে। তাই সেগুলো ফেলে দিতে বলা হয়।

স্থানীয় গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বিষয়টি রাতে জানতে পেরেছেন। সিমেন্ট চুরির ঘটনা ভিডিও ধারণের অপরাধে মারপিটের বিষয়টি মেনে নেয়া হবে না।


Tag
আরও খবর