মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাবেক এমপি জগলুল, পিপি বাবু, এসপি সাজ্জাদসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমপি জগলুল, পিপি বাবু, এসপি সাজ্জাদসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা



 

মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

২০১৮ সালের ২৮ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের রেজাউল ইসলামকে নির্যাতন ও গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সাংসদ এসএম জগলুল হায়দার, তার ভাই সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এড. এসএম জহুরুল হায়দার, সাতক্ষীরার তৎকালিন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, শ্যামনগর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোবিন্দপুর গ্রামের দেবদাস মন্ডল ওরফে দেবীরঞ্জনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই সাঈদুল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা (পিটিশন-৪)দায়ের করেন। বিচারক চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারন) আইন ২০১৩ এর ৫(৫) ধারা অনুযায়ী ডিআইজি খুলনাকে একই আইনের ২(৩), ২(৪), ২(৫), ২(৭), ৭(১), ৮(১), ১৩(১), ১৩(২) ও ১৪(১) ধারাসহ উল্লেখিত আইনে বর্ণিত ধারার আলোকে তিনি নিজে অথবা অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পদমর্যাদার নীচে না এমন কোন পুলিশ কর্মকর্তার মাধ্যমে অভিযোগের তদন্ত করে আগামি ২৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যান্য প্রধান আসামীরা হলেন সাবেক সাংসদ এসএম জগলুল হায়দারের ভাই এসএম কামরুল হায়দার, সাংসদের ছেলে রাজীব হায়দার, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান শুকুর আলী, তার ছেলে সাইফুল্লাহ আল মামুন, আশাশুনি উপজেলার দরগাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিয়ারাজ আলী, সাংবাদিক আকবর কবীর ও সদর ইউপি সদস্য মলয় কুমার গাইন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ২৮ জুলাই রাতে খাবার খেয়ে বাদঘাটা গ্রামের আব্দুল মাজেদ দফাদারের ছেলে রেজাউল ইসলাম স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে আসামীরা বাড়িতে এসে রেজাউলকে ডাকাডাকি করে। দরজা খুলে বেরিয়ে আসা মাত্রই কয়েকজন পুলিশসহ আসামীরা তাকে পিঠমোড়া দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে চোঁখ বেঁধে ফেলে উঠানে ফেলে লাঠি ও লোহার রড দিয়ে ব্যাপক মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে তাকে পুলিশের পিকআপে তুলে শ্যামনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী মাকসুদা ও মামলার বাদি সাঈদুলের সামনে আরো এক দফা নির্যাতন চালানো হয়। আসামী জহুরুল হায়দার ও আসামী বড় ভেটখালি গ্রামের আব্দুল গফুরের নির্দেশে পরে তাকে থানা থেকে পুলিশ পিকআপে করে খানপুর বাজার থেকে ৪০০ মিটার পশ্চিমে রাস্তার পাশে কালভার্টের উপর নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ তার গলার বাম পাশে, বাম কানের নিচে ও পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে আসামী আব্দুল গফুর তার মাথার বাম পাশে গুলি করে হত্যা করে। পরে রেজাউলের লাশ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের রোগী বহনকারি ট্রলীতে পাওয়া যায়। পরদিন বিকেল ৫টার দিকে সুরতহাল ও ময়না তদন্ত শেষে পুলিশ ইঞ্জিনভ্যান যোগে রেজাউলের লাশ বাড়িতে এনে তাদের উপস্থিতিতে দাফন করায়। নিহত রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন ছিল। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ২৮ জুলাই রাতে আসামী এসএম জহুরুল হায়দার ও আব্দুল গফুরের নির্দেশে এবং আব্দুল গফুরের অর্থায়নে নিহত রেজাউলসহ কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/২৩ ধারায় শ্যামনগর থানায় ১৯ নং (জিআর- ১৬১/১৮ নং) মামলা করা হয়। বাদির সাক্ষরিত ওকালতনামা ও আরজির পাতায় এড. বাসারত আওরঙ্গী বাবলার স্বাক্ষর রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জজ কোর্টের পেশকার টিটু মল্লিক।


Tag
আরও খবর