নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা কলারোয়ার রামভাদ্রপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত

সাতক্ষীরা কলারোয়ার রামভাদ্রপুরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার কলারোয়ার রামভাদ্রপুর গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মীরা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার বেশি ক্ষতি হতে পারে বলে চেয়ারম্যান ডালিম হোসেন ও থানা পুলিশ জানায়। সোমবার (৪ঠা মার্চ ) দুপুর দুইটার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাভদ্রপুর উত্তর পাড়া এলাকায় খাদিজা খাতুনের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুর ইউনিয়নের বিট অফিসার এসআই হাবিবুর রহমান খান। প্রত্যক্ষদর্শীরা জানান , ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ছায় হয়ে গেছে খাদিজা খাতুনের বসতঘর কোন মানুষের ক্ষতি হয়নি আল্লাহর কাছে শুকরিয়া জানান তারা। কলারোয়া থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস এর অফিস থাকায় আসতে দেরি হলেও তাদের আগুন নেভানোর কর্মকাণ্ড দেখে এলাকা বাসি খুশি তাদের কারণে আশপাশের বাড়িগুলো নিরাপদ। চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন বলেন, ঘটনা শুনে আমি গ্রাম প্রতিরক্ষা পুলিশকে (চৌকিদার) সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে কলারোয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খাদিজা খাতুনের ঘরে কেউ ছিলো না। তবে আগুন খাদিজা খাতুনের রান্না ঘরের বন্ধু চলার পাশে থাকা কাট থেকে আগুন ঘরের লেগেছে। ঘরে অনেক জিনিসপত্র ছিল। জিনিসপত্র ছিল সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, অসহায় খাদিজা খাতুনের বসতঘর আগুন লেগে সবাই আসবাবপত্র পুড়ে ছায় হয়ে গেছে। দুঃখ জনক ঘটনা দুই শিশু বাচ্চা নিয়ে আবার নতুন ঘর তৈরি করে যাতে বসবাস করতে পারে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেন। খাদিজা খাতুন বলেন, রান্না করার সময় অসাবধানতার কারণে ঘরে আগুন লেগে ঘর পুড়ে গেছে। ঘরের মধ্যে থাকা ফ্রিজ ও বিভিন্ন দামি আসবাবপত্র সব জিনিস আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আনুমানিক প্রায় সাঁড়ে৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছাই। ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। তবে এলাকায় জনগন, চেয়ারম্যান ইউ পি সদস্য, সাংবাদিক সহ সকলে মিলে মিশে কাজ করার কারনে পাশের ঘর গুলো আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। ঘটনা শুনে কলারোয়া থানার এস আই হাবিবুর রহমান খান ও এস আই গৌরঙ্গ, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন ও সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Tag
আরও খবর